দীর্ঘ রোগভোগের পর না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আন্তর্জাতিক রেফারি ব্যারি জার্মান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
টেস্টে জার্মানে অভিষেক হয়েছিল ১৯৫৯ সালে। ১৯৬৮ সালে ইংল্যান্ড সফরে অ্যাশেজ সিরিজে একটি টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
১৯৬৯ সালে অবসর নেওয়ার আগে ১৯ টেস্টে ৪০০ রান করেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার সফল উইকেটকিপার ছিলেন জার্মান। ১৯১টি ম্যাচে ৪৩১টি ক্যাচ ও ১২৯ বার স্টাম্পিং করেন তিনি।
১৯৯৫ থেকে ২০০১ সময় পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন জার্মান। দায়িত্ব পালন করেন ২৫টি টেস্ট ও ২৮টি ওয়ানডেতে।