মৌলভীবাজারের কমলগঞ্জে ঢাকাগামী যাত্রীবাহী তাজ পরিবহন বাসের সাথে একটি কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি বাঁক এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কভার্ড ভ্যানের চালক শরীফ উদ্দীন (৩০) ও হেলপার জাহিদ মিয়া (১৭)। তাদের বাড়ি শেরপুর জেলার নখলা উপজেলায়।
ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার এএসআই রিপন সরকার ও এএসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে দূর্ঘটনাবলী যাত্রীবাহী বাস তাজ পরিবহনটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। দূর্ঘটনায় বেশী ক্ষতিগ্রস্ত কভার্ড ভ্যানটিকে প্রাথমিকভাবে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয় যাহা পরবর্তীতে একটি র্যাকারের মাধ্যমে উদ্ধার করা হবে। দূর্ঘটনায় আহত কভার্ড ভ্যানের চালক ও হেলপারকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বাস কভার্ডভ্যান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।