রূপায়ণ গ্রুপের কর্মকর্তার বাবার মৃত্যু

রূপায়ণ গ্রুপের মার্কেটিং অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্ট এর কর্মকর্তা মো. যোবায়ের আলীর বাবা মো. ওসমান আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার বিকেলে কুমিল্লা সম্মিলিত সামরিক হসপাতালে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রূপায়ণ গ্রুপের মার্কেটিং ও মিডিয়া ডিপার্টমেন্টের সব কর্মকর্তা তাদের সহকর্মীর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।