বার্সেলোনা এই মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানোর পর থেকে সমালোচনা হচ্ছে কোচ কিকে সেতিয়েনকে নিয়ে। অনেকেই বার্সায় এই কোচের শেষ দেখছেন। ওসাসুনার বিপক্ষে হারের পর বার্সা অধিনায়ক লিওনেল মেসি নিজের ক্লাবের সমালোচনা করে বলেন, এভাবে খেললে চ্যাম্পিয়ন্স লিগও যাবে। মেসির কথার সঙ্গে পুরোপুরি একমত নন সেতিয়েন। তার মতে এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব। এও জানিয়েছেন পদত্যাগের কোনো ইচ্ছে তার নেই।
মেসির মতে জানুয়ারির পর থেকেই দলের পারফরম্যান্স বেশি খারাপের দিকে গিয়েছে বর্সার। মন্তব্যটি সেতিয়েনকে উদ্দেশ্য করেই বলা এমন ধারণা অনেকের। মেসি তাকেই (সেতিয়েনকে) দোষ দিচ্ছেন কিনা এমন প্রশ্নের উত্তরে সেতিয়েন বলেন, ‘না, একদমই না। বিভিন্ন সময়ই আমাদের অনেক কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়। হতাশার সময় এটা হতেই পারে।’ ক্লাবে পরিবর্তনের ডাক দিয়ে মেসি বলেছেন, এভাবে চলতে থাকলে চ্যাম্পিয়ন্স লিগও যাবে। কিন্তু সেতিয়েন বলেন, ‘মেসি ঠিকই বলেছে, যদি আমরা খারাপ খেলি তাহলে কিছুই জিতব না। তবে কিছু ম্যাচে আমরা বেশ ভালোও খেলেছি।’ ইন্টারনেট।