নড়াইলে চিকিৎসক ৫ নার্সসহ ১৫ জন করোনায় আক্রান্ত

নড়াইলে সবশেষ ২৪ ঘণ্টায় একজন চিকিৎসক ও ৫ নার্সসহ ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন মো. আবদুল মোমেন বলেন, ‘লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক শরিফুল ইসলাম ও নার্স পুষ্পিতা তপুসহ লোহাগড়া উপজেলায় ৫জন এবং নড়াইল সদর হাসপাতালের নার্স রাবেয়া খাতুন, লতিকা রানী, শাম্মী আক্তার ও পলি রানী কু-ুসহ সদর উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনসহ ২২ জন পুলিশ সদস্য ও ১৩ জন চিকিৎসকসহ সর্বমোট ৫২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ২১২ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৯ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে ১৬ জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে।