খালিয়াজুরীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজ ঘরে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রুবেল চন্দ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টার দিকে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলা সদরের বানিয়াহাটির ফুলূ চন্দের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা ছয়টার দিকে রুবেল চন্দের নিজ ঘরে

বিদ্যুতের সমস্যা দেখা দেয়। বিদ্যুৎ না থাকায় মেইন সুইচ বন্ধ না করেই তিনি ঘরে বিদ্যুতের লাইনে কাজ শুরু করেন। হঠাৎ বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। তার চিৎকারে পরিববারের লোকজন তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আবু মোহাম্মদ কায়কোবাদ রুবেল চন্দকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।