চাঁদাবাজি ও অপহরণ মামলা

কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

চাঁদাবাজি ও অপহরণ মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক (বরখাস্ত) সভাপতি আবু সাঈদকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার যুগিখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আবু সাঈদ কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের এসএম গোলাম হোসেন ওরফে ছোট খোকার ছেলে।

এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই ইউছুফ হোসেন বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, কলারোয়া থানার চাঁদাবাজি ও অপহরণ মামলার এজাহারনামীয় আসামি ও সংঘবদ্ধ অপরাধ চক্রের প্রধান আবু সাঈদ দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাকে যুগিখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আলী হায়দার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।