স্বাস্থ্যবিধি না মানা মাদারীপুরে এক দিনে ৪৭ মামলা জরিমানা

মাদারীপুর সদর উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ও সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় একদিনে ৪৭টি মামলাসহ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন। গত সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা ও মামলা করা হয়।

এ ছাড়া যারা মাস্ক ছাড়া চলাফেরা করছিলেন তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। সদর উপজেলার বিভিন্ন বাজারের দোকানে স্বাস্থ্যবিধি না মেনে কেনা-বেচা করায়, রাস্তাঘাটে মাস্ক ছাড়া চলাফেরা করায় এসব জরিমানা করা হয়।