সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ১ আগস্ট। এ দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে, সর্বশেষটি হবে বেলা ১১টা ১০ মিনিটে।
জাতীয় মসজিদে ঈদের নামাজের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।
প্রথম জামাত: সকাল ৭টায়, ইমাম; হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মোকাররম। মুকাব্বির; হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম।
দ্বিতীয় জামাত: সকাল সাড়ে ৭টা, ইমাম; হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম। মুকাব্বির; হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন,, বায়তুল মোকাররম।
তৃতীয় জামাত: সকাল পৌনে ৯টা, ইমাম; হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম। মুকাব্বির; মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম।
চতুর্থ জামাত: সকাল ৯টা ৩৫ মিনিট, ইমাম; মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম। মুকাব্বির; মো. শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মোকাররম।
পঞ্চম জামাত: সকাল সাড়ে ১০টা, ইমাম; হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির; হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মোকাররম।
ষষ্ঠ জামাত: সকাল ১১টা ১০ মিনিট, ইমাম; মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির; হাফেজ মো. আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মোকাররম।