চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আবারও সভাপতি হয়েছেন দৈনিক ইনকিলাবের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক হয়েছেন দেশ রূপান্তরের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক।
প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু জানান, প্রেস ক্লাবের ২০২০-২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত মঙ্গলবার রাতে কার্যনির্বাহী কমিটির ৯ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি মো. জোবদুল হক, সহসাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহ, নির্বাহী সদস্য তসলিম উদ্দীন, আমিনুল ইসলাম, রবিউল হাসান ডলার ও আবদুল মালেক।