আইএফআইএলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আনোয়ার হোসেন চৌধুরী ও কে বি এম মঈন উদ্দিন চিশতী ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (আইএফআইএল) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ২৬৬তম পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়। তারা দুজনই আইএফআইএলের উদ্যোক্তা পরিচালক।

আনোয়ার হোসেন চৌধুরী শিক্ষাব্যবস্থা ও সামাজিক উন্নয়নে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি ও সাবেক চেয়ারম্যান। কে বি এম মঈন উদ্দিন চিশতী ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির ট্রেজারার। তিনি গ্লোবাল হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ও গ্লোবাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড ক্যাপিটাল ম্যানেজমেন্টের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি