নতুন সিভিএফ দূত সায়মা ওয়াজেদকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) দূত মনোনীত হওয়ায় সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ গবেষক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় সাবেক পরিবেশমন্ত্রী ও তথ্যমন্ত্রী ড. হাছান বলেন, ‘অত্যন্ত কম কার্বন নিঃসারক হয়েও বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের শিকার। কিন্তু গর্বের কথা এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এ বিষয়ে অধিকার আদায়ের সংগ্রামে বিশ্বে পথিকৃৎ হিসেবে স্বীকৃত। জননেত্রীর পদাঙ্ক অনুসরণ করে তার কন্যা সায়মা ওয়াজেদ সিভিএফ দূত হিসেবে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকির সম্মুখীন দেশগুলোর পক্ষে এখন বিশে^র সামনে দাঁড়াবেন এবং আমি আন্তরিকভাবে এ দায়িত্ব পালনে তার সর্বোচ্চ সাফল্য কামনা করি।’