নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নৌপথকে সুগম ও নিরাপদ করার লক্ষ্যে সরকার কাজ করছে। নদীপথে যেসব সমস্যা সামনে এসেছে সেগুলো অল্প সময়ের মধ্যে সমাধান করা হবে। ঢাকা-বরিশাল নৌপথ হবে স্বস্তিদায়ক। গতকাল শনিবার বিকেলে ঢাকা-বরিশাল নৌপথ এবং বরিশাল নদীবন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল নৌপথে কিছু ডুবোচর রয়েছে, যার ড্রেজিং কাজ কিছুদিনের মধ্যে শুরু হবে। তবে ড্রেজিং কাজে কিছু সমস্যাও আছে। যেমন অনেকেই মনে করেন ড্রেজিংয়ের কারণে নদীভাঙন হয়। জনপ্রতিনিধিসহ অনেকেই নদী খননে বাধা দেন। কিন্তু মনে রাখতে হবে নাব্য ঠিক রাখতে হলে ড্রেজিং করতে হবে। নৌপথ সুগম করতে হলে সবাইকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, বরিশালের ঐতিহ্য ধরে রাখতে হবে।