মৌলভীবাজারের কমলগঞ্জে পরিবারের সদস্যদের অসাবধানতায় বাড়ির পেছনের পুকুরের পানিতে ডুবে মারা গেছে ইমরান আহমেদ নামে দেড় বছর বয়সের এক শিশু।
রোববার সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। নিহত ইমরান কমলগঞ্জ সদর ইউপির উত্তর বালিগাঁও গ্রামের রহিম উদ্দীনের ছেলে।
উত্তর বালিগাঁও গ্রাম সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টায় পরিবার সদস্যদের অসাবধানতায় শিশুটি ঘর থেকে বের হয়ে পেছনের পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘসময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ করতে গিয়ে পুকুরের পানিতে শিশুটির প্রানহীন দেহ উদ্ধার করে।
মৃত শিশুর এক খালা দেশ রূপান্তরকে জানান, বাড়ির সবার অজান্তেই এক ফাঁকে সে ঘর থেকে হামাগুড়ি দিয়ে বসত ঘরের পেছনের পুকুরে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়েছে।