মির্জাপুরে আরও৬ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামী-স্ত্রীসহ ছয়জনের শরীরে করোনাভাইরাসে অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় মোট ৩৬৩ জন করোনা সংক্রমিত হলেন।

সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।

নতুন আক্রান্তদের মধ্যে বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের একজন পুরুষ (৫৫), জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের একজন পুরুষ (৩৭), ফতেপুর ইউনিয়নের হাতকুড়া গ্রামের একজন পুরুষ (৫৭), জামুর্কী ইউনিয়নের জামুর্কী গ্রামের এক ছাত্র (২০), জামুর্কী গ্রামের এক বৃদ্ধ (৬৫) এবং তার স্ত্রী (৫৫)।

মির্জাপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন, সুস্থ হয়েছেন ২৯৫ জন এবং বাকি ৬২ জন নিজ বাড়ি এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তি এবং তাদের আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।