একই চলচ্চিত্রে মা-বাবার সঙ্গে ইয়াশ

এর আগে একসঙ্গে সিনেমা ও নাটকে অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও ইয়াশ রোহান। কিন্তু মা-ছেলে চরিত্রে ছিলেন না তারা।

এই প্রথম মা-ছেলে হয়ে অভিনয় করলেন গৌতম কৈরী নির্মিত স্বল্পদৈর্ঘ্য ‘করোনাকাল’-এ। আর এই স্বল্পদৈর্ঘ্যে প্রথমবারের ইয়াশের বাবার ভূমিকায় অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া।

করোনাকালে একটি মধ্যবিত্ত পরিবারের টিকে থাকার লড়াই দেখা যাবে এই স্বল্পদৈর্ঘ্য। বাবা-মাকে একসঙ্গে বাস্তবের চরিত্রে পাওয়া স্বপ্নজাল-খ্যাত নায়কের কাছে ছিল নতুন এক অভিজ্ঞতা।

আলফা আইয়ের ব্যানারে নির্মিত এই স্বল্পদৈর্ঘ্যে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া মীম।

‘করোনাকাল’ প্রযোজনা করেছেন শাহরিয়ার শাকিল। ঈদ আয়োজনে দীপ্ত টিভিতে স্বল্পদৈর্ঘ্যটি প্রচার হবে।