আগামীকাল ১৯ জুলাই প্রখ্যাত কথাসাহিত্যিক, ও নাটক-চলচ্চিত্রের নন্দিত পরিচালক হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস। এ উপলক্ষ্যে দেশীয় শোবিজের চার গুণী ব্যক্তিত্বকে নিয়ে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই।
এছাড়া অভিনেত্রী কবরী, মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন এবং মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের জন্মদিন ঘিরেও নানা অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলটি। আজ দিবাগত রাত ১টায় প্রচারিত হবে নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে তৃতীয় মাত্রা এর বিশেষপর্ব। ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় এ পর্বে উপস্থিত থাকবেন কবি হাসান হাফিজ, প্রকাশক মাজহারুল ইসলাম এবং ডাক্তার এজাজুর রহমান।
সন্ধ্যা ৬টায় দেখা যাবে ইফতেখার মুনিম এর পরিচালনায় রোমাঞ্চ লেখনীর জাদুকর কাজী আনোয়ার হোসেনের উপর নির্মিত তথ্যচিত্র মাসুদ রানা। সন্ধ্যা ৬টা ২০মিনিটে দেখবেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনায় অন্তরঙ্গ আলাপচারিতার অনুষ্ঠান মোহময়ী কবরী। রাত ৮টা ২০মিনিটে রয়েছে কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থাপনায় আফজাল হোসেনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান যুবকদ্বয় আজ।
‘দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করতে সরকার বদ্ধপরিকর’
যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর