কলেজছাত্রীকে ধর্ষণের ভিডিও ইন্টারনেটে, যুবক আটক

সাতক্ষীরার ভোমরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

মাসুদ হোসেন ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার শহিদুল ইসলামের ছেলে। নিজ বাড়ি থেকে মাসুদকে আটক করে সোমবার আদালতে প্রেরণ করেছে পুলিশ।

মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ভোমরা লক্ষ্মীদাড়ী এলাকার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কয়েক মাস আগে তার চাচার বাড়িতে বেড়াতে যান।

২৭ মে ২০১৯ এবং ৩ ডিসেম্বর ১৯ তারিখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একই এলাকার যুবক মাসুদ তার মেয়েকে ধর্ষণ করেন। সে সময় কৌশলে মেয়ের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন মাসুদ।

পরে ওই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগী মেয়ের বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

সে সময় ৩০ হাজার টাকা দিয়ে কিছু ছবি দিলেও পরবর্তীতে আবারো ৫০ হাজার টাকা দাবি করে- না দিলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ বিষয়ে তার বড় ভাইয়ের কাছে অভিযোগ দিলে তিনিও চাঁদা টাকার জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে মাসুদের দাবিকৃত টাকা না দেওয়ায় ওই ছবি ও ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন অ্যাপসে ছড়িয়ে দিতে থাকে।

উপায়ন্তর হয়ে ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে গত ২৬ জুলাই সাতক্ষীরা সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত মাসুদকে আটক করে। এরপর আদালতের মাধ্যমে সোমবারে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।