পঞ্চগড়ের জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান জেলা প্রশাসকের করোনা পজেটিভ বলে নিশ্চিত করেছেন। মঙ্গলবার প্রাপ্ত ফলাফলে জেলা প্রশাসকসহ ১৪ জনের করোনা পজেটিভ ফলাফল আসে।  
 
জেলা স্বাস্থ্য বিভিাগ সূত্রে জানা গেছে, গত সোমবার জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকসহ ১৪ জনের ফলাফল পাওয়া গেছে।
গত ২৬ জুলাই মোট ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয় আর গত ২৭ জুলাই জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করা হয়।   
 
জেলা স্বাস্থ্য বিবভাগ সূত্রে জানা গেছে, জেলায় মোট ৩০২ জন করোনা পজেটিভ হয়েছেন। 
 
করোনা পজেটিভ হওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সকলের কাছে দোয়া চেয়েছেন।