মঙ্গলবার দিনাজপুরের পার্বতীপুরে একদিনে সর্বোচ্চ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ জনই বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক।
এর আগে রবিবার বড়পুকুরিয়া কয়লা খনির ১০০ শ্রমিকের কাজে যোগদানের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। খনির ১০০ জন শ্রমিকের করোনা শনাক্তের নমুনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, শেরে বাংলা নগর, ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্যে ৭ জন শ্রমিকের করোনা পজেটিভ শনাক্ত তথ্য নিশ্চিত করেছে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার পর্যন্ত পার্বতীপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৩৫ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ৮৩জন। এক নারী ও দুই পুরুষসহ ৩ জন মৃত্যুবরণ করেছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ ৫২ জন রুগীকে ছাড়পত্র দিয়েছে।