নারায়ণগঞ্জ বন্দরে চার যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত সোমবার রাত ২টার দিকে সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের দক্ষিণ লক্ষ্মণখোলার বাংলালিংক টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ডাকাতির প্রস্তুতকালে তাদের স্থানীয়রা গণপিটুনি দিয়েছে।
ওই চার যুবক হলো রাজধানীর পূর্ব রামপুরা মোল্লাবাড়ির জাহাঙ্গীরের ছেলে আবু কাশেম তুষার (২৪), মধ্যবাড্ডা পোস্ট অফিস গলির বেপারি টাওয়ারের আবদুর রহমানের ছেলে মিজান (২৮), মুন্সীগঞ্জের শ্রীনগর থানার শিমপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল (২৫) ও কুমিল্লার হোমনা উপজেলার ফতেরকান্দী এলাকার মনিরুল ইসলামের ছেলে আবু সাঈদ (৩০)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেছে। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা শামীম জানান, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকার লোকজন চারজনকে গণপিটুনি দেয়।