নিরাপদ অভিবাসন, বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও ব্যাপক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় মাদারীপুরে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
সেমিনারে বক্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের জন্য এসডিজির লক্ষ্যমাত্রা ও ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসনের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রতি বছর গড়ে এক হাজার দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে। দুই ঘণ্টাব্যাপী সেমিনারে নিরাপদ অভিবাসন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়।