নিষিদ্ধ নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট রাখার দায়ে জয়পুরহাটের আক্কেলপুরে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পুরাতন বাজার এলাকার মেসার্স প্রিন্স ফার্মেসি ও রেলগেইট এলাকার সালেহা ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসানের নেতৃত্বে মেসার্স প্রিন্স ফার্মেসির মালিক শামিমুল হুদা চৌধুরী পতনকে পাঁচ হাজার টাকা ও সালেহা ফার্মেসির মালিক সাবু চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।