গোপালগঞ্জ জেলা সদরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কোট মসজিদে সকাল ৭টা ৩০ মিনিটে।
শহরের অন্যান্য মসজিদে সকাল ৮টা থেকে যার যার সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রতি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন।
করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলার মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করতে হবে। জেলার কোথাও ঈদগায়ে জামাত অনুষ্ঠিত হবে না।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।