গাজীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক মোল্লাবাড়ি এলাকায় স্ত্রীকে গলাকেটে হত‌্যা করেছে বলে স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার সকালে ঝর্ণা বেগম ফুলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর মিয়া (৩৫) পলাতক রয়েছেন।

ফুলি স্থানীয় কোকোলা ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় চাকরি করতেন। তার বাড়ি টাঙ্গাইলের গোপালপুর থানার চাঁনপুর গ্রামে।

স্বজনদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহত ফুলি উপজেলার মৌচাক মোল্লাবাড়ি এলাকার সাইদুর রহমান মোল্লার বাড়িতে ভাড়ায় স্বামীর সঙ্গে থাকতেন। স্বামী বেকার থাকায় প্রায়ই দুজনের মধ্যে ঝগড়া হতো। প্রতিদিনের মতো গত মঙ্গলবার রাতে তারা ঘুমিয়ে পড়েন। সকালে পাশের ভাড়াটিয়ারা ফুলির গলাক‌াটা মরদেহ দেখতে পান। স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় চাকু দিয়ে গলাকেটে হত্যার পর তার স্বামী পালিয়েছেন। স্বামী জাহাঙ্গীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।