৫০০ পরিবারে ঈদ উপহার দিলেন যুবলীগ নেতা

গত ঈদুল ফিতরের মতো এবারও ৫ শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগৈর আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। 

বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর ভোগড়া নিজবাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদসামগ্রী বিতরণ করা হয়। 

নাম প্রকাশ না করার শর্তে এক দিনমজুর বলেন, গত ঈদের মতো এবারও রাসেল সরকার আমাদের ঈদ সামগ্রী দিয়েছেন। এই সামগ্রী পাওয়ায় সন্তানদের মুখে হাসি ফুটবে। ঈদও ভালো কাটবে। 

ওই দিনমজুর আরো বলেন, ঈদের দিন কোরবানীর মাংস নেওয়ার জন্য বাসায় যেতে বলেছেন রাসেল সরকার।

চা বিক্রেতা এক নারী বলেন, করোনাভারইরাসের কারণে লকডাউনের সময় আয়-রোজগার  সব বন্ধ হয়ে যায়। তখনও রাসেল সরকার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। গত ঈদেও সেমাই, চিনি, দুধসহ সব ধরনের খাদ্যসামগ্রী দিয়েছেন। 

এ বিষয়ে কামরুল আহসান সরকার রাসেল বলেন, আমি নিজ থেকে চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে। 

তিনি বলেন, গাজীপুর মহানগর যুবলীগ নেতাকর্মীরাও আমার পাশাপাশি তারাও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় অসহায় মানুষের পাশে থাকছেন।