বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভেজা কাপড় শুকাতে দিতে গিয়ে গত বুধবার রাতে বিদ্যুৎস্পৃষ্টে শম্পা রানী পাল (২৩) নামে এক বিশ^বিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ছাড়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া (৩০) নামে এক দোকানির মৃত্যু হয়েছে।

ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন শম্পা। তিনি ওই এলাকার গৌরাঙ্গ চন্দ্র পালের মেয়ে। শম্পা বেগম রোকেয়া  বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

অপরদিকে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাঁচহার গ্রামের এরশাদ মিয়া গতকাল সকালে বাড়ির পাশে তার মনিহারি দোকানে যান। এ সময় দোকানের টিনের চাল বিদ্যুতায়িত ছিল। দোকানের ঝাঁপ খোলার সময় তা চালে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মদন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।