দিনাজপুরে ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, সবুজ বৃক্ষ নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানে মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এক লাখ বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর পুলিশ লাইনস মাঠে কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সুজন কুমার সরকার, আবদুল ওয়ারেস, হাফিজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার প্রমুখ। এছাড়া ১৩ থানার ওসি ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।