কুমিল্লা কভিড-১৯ হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আ্ক্রান্ত এবং অন্য চারজনের করোনার উপসর্গ নিয়ে মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শুক্রবার রাত একটার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৭৫ বছর বয়সী এক নারী মারা যান। তিনি করোনা রোগী ছিলেন। আর করোনার উপসর্গ নিয়ে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৮০ বছরের বৃদ্ধ, রাত ১২টার দিকে একই উপজেলার ৬০ বছরের বৃদ্ধ, বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা মহানগরের ৭৭ বছর বয়সী এক নারী এবং সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার ৬০ বছরের এক বৃদ্ধ মারা যান।
হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমানএ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ ক্যাম্পাসে স্থাপিত এই হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১১৯ জন। এর মধ্যে ৮০ জন পুরুষ ও ৩৯ জন নারী।