সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে দুইজনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মন্ডল জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৩১ জুলাই দুপুর ১২টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তালা উপজেলার এক ব্যক্তি।
শুক্রবার রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই ধরনের উপসর্গ নিয়ে একই উপজেলার নওয়াপাড়া গ্রামের এক নারী শুক্রবার রাত ১০টার দিকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। রাত ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।