জামালপুরের মেলান্দহের বাগবাড়িতে বন্যার পানিতে নৌকাডুবিতে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যার দিকে চরবাগবাড়ি এলাকার ৮/৯ জন মিলে একটি ছোট নৌকা নিয়ে বন্যার পানিতে ঘুরতে বের হয়। এসময় নৌকাটিডুবে গেলে স্থানীয়রা ৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও রমজান আলীর ছেলে তাইন ও আল-আমিনের মেয়ে আসিয়া নামে ৬ বছর বয়সী দুই শিশু এবং আবুল কাশেমের ছেলে নূরনবী নামে ২৮ বছর বয়সী এক যুবকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত সকলের বাড়ি ঘোষেরপাড়া ইউনিয়নের চরবাগবাড়ি গ্রামে।
মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।