আশাশুনিতে সেপটিক ট্যাংকে নেমে ৩ জনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেপটিক ট্যাংকে নেমে এক শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার পুঁইজালা গ্রামে এ ঘটনাটি ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীউলা ইউনিয়নের পুঁইজালা গ্রামের লক্ষ্মীকান্ত সানার ছেলে ও পুঁইজালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ সানা (৫৬), একই গ্রামের পরিমল সানার ছেলে তপন কুমার সানা (৪০) ও সোনা দাসের ছেলে সুইপার মদন দাস (৩০)।