হুন্দাইয়ের গাড়ির শো-রুম। সেই শো-রুমের বাইরে ঘুরে বেড়াত একটি রাস্তার কুকুর। সেখানে থাকার সুবাদে শো-রুমের কর্মীদের সঙ্গে বেশ বন্ধুত্বও হয়েছিল তার। সম্প্রতি সেই শো-রুমের সাম্মানিক কাজ দেওয়া হয়েছে ওই কুকুরটিকে।
ঘটনাটি সম্প্রতি ঘটেছে ব্রাজিলে। হুন্দাইয়ের ওই শো-রুমের নাম টাসকন প্রাইম। সেই শো-রুমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই এই ঘটনার কথা জানানো হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে ওই কুকুরটির পরিচয়পত্র ও পরিচয়পত্র গলায় ঝোলানো অবস্থায় তার ছবিও দেয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, হুন্দাই পরিবারের নতুন সদস্যকে স্বাগত।
পোস্ট থেকে জানা গিয়েছে, কুকুরটির বয়স এক বছর।