করোনায় আক্রান্ত মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকার নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সজিব হাসান।
তিনি জানান, গত কয়েকদিন ধরে তিনি করোনার উপস্বর্গে ভুগছিলেন। আজ উনার করোনার রিপোর্ট পজেটিভ আসে। সেই খবর প্রধানমন্ত্রী জানার পর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকা নেওয়ার নির্দেশ দেন। বর্তমানে প্রস্তুতি চলছে রাতেই হেলিকপ্টারে ঢাকা নেওয়া হবে।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, আমাদেরকে অফিসিয়ালি নিশ্চিত করা হয়নি এখনো তবে মৌখিক ভাবে ল্যাব থেকে নিশ্চিত হয়েছি তিনি করোনা পজেটিভ। ঢাকা নেওয়া হবে আমরা প্রস্তুতি নিচ্ছি। মঙ্গলবার আজিজুর রহমানের নমুনা কালেকশন করা হয়।
চিরকুমার আজিজুর রহমান সাবেক সাংসদ ও গণপরিষদের সদস্য ছিলেন। এ বছর তিনি স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন।
আজিজুর রহমানের পরিবার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।