ঠাকুরগাঁওয়ের করোনায় আক্রান্ত হয়ে জাকারিয়া হোসেনের (৫৮) নামে এক স্বাস্থ্যকর্মী মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮ ।
জাকারিয়া হোসেন হরিপুর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি হেলথ চিকিৎসক (সেকমো) হিসেবে কর্মরত ছিল। তার বাড়ি হরিপুর উপজেলার আমগাও গ্রামে। মঙ্গলবার রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । গত ২৩ জুলাই তার করোনা উপসর্গ দেখা দেয় । এর পর নমুনা পরীক্ষার পর ২ আগস্ট তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত সেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।