সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রায়ান লারা। সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার।
তবে কভিড-১৯ টেস্ট করিয়েছিলেন বলে জানিয়েছেন লারা। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। উদ্বেগ তৈরি হতে পারে এমন ধরনের ‘ভুল তথ্য’ না ছড়াতে জনসাধারণকে আহ্বান জানিয়েছেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লারা বলেন, “আমার করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে বলে এমন অনেক গুজব আমি পড়েছি। গুরুত্বপূর্ণ বিষয়টি আমি পরিষ্কার করছি। এই তথ্য কেবল মিথ্যাই নয়, করোনা পরিস্থিতিতে এরই মধ্যে যারা এরই মধ্যে টের পাচ্ছেন তাদের জন্য ক্ষতিকারকও।”
লারা জানিয়েছেন, এই ভুল তথ্য তাকে কোনো ক্ষতি করে নাই। তবে এই ধরনের ‘কাণ্ডজ্ঞানহীন’ ও ‘অপ্রয়োজনীয়’ আশপাশে মানুষকে ‘উদ্বেগ’ করে তোলে।
“অতিরঞ্জন করার জন্য আমাদের এই ভাইরাস নেতিবাচকভাবে ব্যবহার করা উচিত নয়। কভিড-১৯ সর্বত্র ছড়িয়ে পড়ছে। আমার আশা সবাই নিরাপদ থাকব এই আশা ও আশীর্বাদ করি।”
২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার আগে ৫৩টি শতকসহ মোট ২২ হাজার ৩৫৮ রান করেন লারা।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো লারা দখলে। ইংল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালে করেছিলেন অপরাজিত ৪০০ রান।