সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের সাথে রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিকশাচালক মো. হান্নান মিয়া (৭০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় নারায়ণগঞ্জ- ডেমরা সড়কের শিমরাইল অ্যাপোলো ইস্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হান্নান মিয়া ডেমরা থানার সারুলিয়া বকুলতলা এলাকার মজিবুরের বাড়ির ভাড়াটিয়া।
এক প্রত্যক্ষদর্শী জানায়, শিমরাইল মোড় থেকে ডেমরাগামী ইজিবাইক গাড়ি অ্যাপোলো মিল এলাকায় বিপরীত দিক থেকে আসা রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হয়। তখন আমি ৯৯৯ ফোন করি। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মনির হোসেন জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ইজি বাইক গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। ঘটনার পরপরই ইজিবাইক চালক পালিয়ে গেছে।