গাড়ি নিয়মিত পরিষ্কার করার পরও কিছু অংশ স্যানিটাইজ না করা হলে তা ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে। গাড়ির যে অংশগুলো নিয়মিত স্যানিটাইজ করতে হবে
স্টিয়ারিং হুইল ও গিয়ার
গাড়ির স্টিয়ারিং হুইল এবং গিয়ার লিভার বারবার স্পর্শ করা হয়। এগুলো নিয়মিত স্যানিটাইজ করতে হবে। সংক্রমণ এড়াতে পুরো স্টিয়ারিং হুইল, লিভার এবং গিয়ার ওপর থেকে নিচে পর্যন্ত ভালো করে নিয়মিত মুছতে হবে।
ড্যাশবোর্ড
ওয়াইপার চালু করার সময় ড্যাশবোর্ডের সুইচ স্পর্শ করা হয়। এছাড়াও প্রায়ই লাইট বা এয়ারকন্ডিশন চালানোর জন্য সুইচ ব্যবহার করা হয়। যেহেতু ড্যাশবোর্ড বেশিরভাগ প্লাস্টিকের তৈরি হয় এবং ভাইরাস অন্যান্য পৃষ্ঠের তুলনায় প্লাস্টিকের ওপরে বেশিক্ষণ স্থায়ী হয় এ কারণে এটি স্যানিটাইজের ব্যাপারে বেশি মনোযোগ দেওয়া উচিত।
টাচস্ক্রিন ও রেডিও সিস্টেম টাচস্ক্রিন
করোনার সংক্রমণ থেকে বাঁচতে গাড়িতে টাচস্ক্রিন থাকলে সেটা মুছতে হবে। যদি টাচস্ক্রিন না থাকে কিন্তু সাধারণ রেডিও সিস্টেম থাকে তাহলে সেটাও অবশ্যই পরিষ্কার করতে হবে।
সিট
নিজের গাড়ি বলে সেটি স্যানিটাইজের প্রয়োজন নেই এমন ভাবা ভুল। নিজের সুরক্ষার জন্যই স্যানিটাইজ পদ্ধতি মানা উচিত। গাড়িতে অন্য কেউ উঠলে সামাজিক দূরত্ব বজায় রেখে বসুন। গাড়ির সামনে এবং পেছনের প্রতিটি সিট ভালোভাবে পরিষ্কার করুন।
ডা. আবেদা কুদশী নওশী
এমবিবিএস (রাবি)
সি-কার্ড
(ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন)
মেডিকেল অফিসার
(কিডনি ফাউন্ডেশন হাসপাতাল)
প্রভাষক
(ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউট)