শাহজাদপুরে মানববন্ধন

যমুনা থেকে বালু উত্তোলন বন্ধের দাবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের বাহ্মণগ্রাম সংলগ্ন এনায়েতপুর হাটখোলা সড়কে গতকাল বৃহস্পতিবার সকালে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

যমুনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি ও মিথ্যা মামলায় এলাকাবাসীকে হয়রানির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন। এতে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু। বক্তব্য দেন এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শওকত আলী, এ বি এম শামীম হক প্রমুখ।