সোমেশ্বরী নদীতে গোসল করার সময় খালাতো ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মজিবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ রাইদুল (১৪) একই এলাকার সুন্দর আলীর ছেলে। খালাতো ভাই রূপচানকে (৮) বাঁচাতে গিয়ে সে নিখোঁজ হয়। বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাকে উদ্ধারে অভিযান শুরু করে।