করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যথাসহ করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা উপস্বাস্থ্য  কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ইয়ানুর হোসেন (৩৭) মারা গেছেন। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইয়ানুর হোসেন প্রচন্ড শাসকষ্ট ও জ্বর, নিয়ে নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন।