মা-ছেলেসহ ৩ ইয়াবা কারবারি গ্রেপ্তার

মাগুরায় মা-ছেলেসহ তিন ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার রাতে মাগুরা পুরাতন বাজার চালের আড়ত এলাকা থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাদের হেফাজতে থাকা ১০১ পিস ইয়াবা জব্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলো সদরের আঠারোখাদা এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী লাকি বেগম (৪০) ও তার ১৪ বছর বয়সী ছেলে এবং পৌরসভার বাটিকাঙ্গা এলাকার মিঠু কর্মকার (৩৩)।

মাগুরা সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইদুর রহমান জানান, লাকি বেগম দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছিল। এ কাজে সে তার কিশোর ছেলেকে ব্যবহার করত।