করোনায় বিয়ানীবাজার পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র রোশনা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গত শুক্রবার রাত ১১টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যার কারণে ২ আগস্ট রোশনা বেগম সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। গত বৃহস্পতিবার তার শরীরে করোনা শনাক্ত হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। গতকাল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে পৌরসভার সুপাতলা ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।