বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী আর নেই। রবিবার বিকেল ৫টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ চক্রবর্তী।
পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার ভোর পৌনে পাঁচটায় তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর লাইফ সাপোর্ট দেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রবিবার বিকেলে আলাউদ্দিন আলী মৃত্যুবরণ করেন।
সাতবার সংগীত পরিচালক ও একবার গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন আলাউদ্দিন আলী। আলাউদ্দিন আলীর সেরা কিছু গান:
যে ছিল দৃষ্টির সীমানায়
ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়
যেটুকু সময় তুমি থাকো কাছে
চোখের নজর এমনি কইরা
এমনও তো প্রেম হয়
একবার যদি কেউ ভালোবাসতো
বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম
আমি আছি থাকবো
বৃষ্টিরে বৃষ্টি আয়না জোরে
কিছু কিছু মানুষের জীবনে