শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা  উপজেলার নওপাড়া গ্রামে আহাদ হোসেন (১) বছর নামের বয়সী শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে খেলতে খেলতে ঘরের পাশে পানির গর্তে পড়ে যায়। আহাদ উপজেলার নওপাড়া গ্রামের কৃষক রুবেল মণ্ডলের ছেলে।

নিহতের বাবা রুবেল মণ্ডল জানান, শিশুটি সোমবার দুপুরে খেলতে খেলতে ঘরের পাশে পানির গর্তে পড়ে যায়। পরে খোঁজাখুঁজি করে গর্তের পানিতে ভেসে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শৈলকুপা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।