রং মিস্ত্রিদের পাশে বার্জার

সুরক্ষিত উপায়ে রং সংক্রান্ত সেবা নিশ্চিতে বার্জার পেইন্টস বাংলাদেশ স¤প্রতি  দেশের ৬ হাজার রং মিস্ত্রির মাঝে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই), ৬৫ হাজার মাস্ক, ৬ হাজার মি. এক্সপার্ট হ্যান্ড স্যানিটাইজার (প্রতিষ্ঠানটির নতুন পণ্য) এবং ৩০ হাজার গ্লাভস বিতরণ করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি ১৭ হাজার রং মিস্ত্রিকে জরুরি তহবিল সহায়তা হিসেবে ১ কোটি ৩৫ লাখ টাকা দিয়েছে।

এছাড়া ‘সম্পর্ক ক্লাবের’ সদস্যদের (রং মিস্ত্রি) ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে বার্জার ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিকের’ সঙ্গে যুক্ত হয়েছে। এ প্যাকেজের আওতায়, ক্লাবের সদস্যরা ইতিমধ্যেই মৃত্যু কিংবা শারীরিক অক্ষমতাজনিত কারণে ১ লাখ টাকা ক্যাশব্যাক, হাসপাতালে ভর্তিজনিত কারণে ১ লাখ টাকা সুবিধা, ২৪ ঘণ্টা চিকিৎসকের পরামর্শ এবং এক হাজারেরও বেশি পার্টনার আউটলেট থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাচ্ছেন।  বিজ্ঞপ্তি