শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

দিনাজপুরের পার্বতীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ বাবলু শাহ (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। গত রবিবার গভীর রাতে শিয়ালকোট বাজারে অভিযান চালিয়ে বাবলু শাহকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণের ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে এবং আদালতের মাধ্যমে বাবলু শাহকে জেলহাজতে পাঠানোর সত্যতা স্বীকার করে মামলার তদন্ত কর্মকর্তা এবং ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এম আর সাঈদ বলেন, গত শনিবার সকাল ১০টার দিকে শিশুটির নানাকে খুঁজতে এসে তাকে না পেয়ে শিশু নাতনিকে ধর্ষণ করে পালিয়ে যায় আরজী দেবীপুর শিয়ালকোট বাজারের মৃত হানিফ শাহর ছেলে বাবলু শাহ।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।