প্রণব মুখার্জির আরোগ্য কামনায় পররাষ্ট্রমন্ত্রী

গুরুতর অসুস্থ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল মঙ্গলবার প্রণব মুখার্জির অফিস বরাবর পাঠানো এক বার্তায় এ রোগম্ুিক্ত কামনা করেন তিনি। এতে উল্লেখ করা হয়, প্রণব মুখার্জি বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল আব্দুল মোমেনের। এরপর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সফর ছিল ভারতে। তখন তিনি সস্ত্রীক প্রণব মুখার্জির সরকারি বাসভবনে গিয়ে তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছিলেন। প্রণব মুখার্জি দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ সফরে আসবেন বলে বার্তায় আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।