করোনামুক্ত সাবেক ফুটবলার গাফফার

করোনার সঙ্গে লড়াইয়ে জয়লাভ করেছেন সাবেক ফুটবলার আবদুল গাফফার। মঙ্গলবার সন্ধ্যায় তার কভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। জ্বর অনুভব করায় গত ২৭ জুলাই কভিড-১৯ পরীক্ষা করানোর পর পজিটিভ রিপোর্ট আসে গাফফ রের। সেদিন থেকে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন আশির দশকে মাঠ কাঁপানো এই ফুটবলার।