হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল এবং বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি, ছড়াকার ও সাংবাদিক আসলাম সানী। বিজ্ঞপ্তি।